লালন শাহ এর গান অন্ধকারে রাগের পরে ছিল যখন সাঁই – নিয়ে আজকের আয়োজন। লালন (১৭ অক্টোবর ১৭৭৪ – ১৭ অক্টোবর ১৮৯০) ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি; যিনি ফকির লালন, লালন সাঁই, লালন শাহ, মহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত।
তিনি একাধারে একজন আধ্যাত্মিক ফকির সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। লালনকে বাউল গানের অগ্রদূতদের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয় এবং তার গান উনিশ শতকে বেশ জনপ্রিয়তা অর্জন করে।
Table of Contents
অন্ধকারে রাগের পরে ছিল যখন সাঁই

অন্ধকারে রাগের পরে ছিল যখন সাঁই ।
কীসের পরে ভেসেছিল কে দিল আশ্রয়॥
তখন কোন আকার ধরে
ভেসেছিল কোন প্রকারে
কোন সময় কোন কায়া ধরে
ভেসেছিল সাঁই ॥
পাক-পাঞ্জাতন হইল যারা
কীসের পরে ভাসল তারা
কোন সময় নূর সেতারা
ধরেছিল সাঁই ॥
সেতারা রূপ হল কখন
কী ছিল তার আগে তখন
লালন বলে সে কথা কেমন
বুঝা হলো দায় ॥
লালন শাহ এর বিতর্ক ও সমালোচনা
সাম্প্রদায়িক ধর্মবাদীরা লালনের অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গির কারণে তার সর্বাধিক সমালোচনা করে থাকে। লালন তার জীবদ্দশায় নিজের ধর্ম পরিচয় কারও কাছে প্রকাশ করেন নি। তার ধর্মবিশ্বাস আজও একটি বিতর্কিত বিষয়। লালনের অসাম্প্রদায়িকতা, লিঙ্গ বৈষম্যের বিরোধিতা ইত্যাদির কারণে তাকে তার জীবদ্দশায় ধর্মান্ধ এবং মৌলবাদী হিন্দু-মুসলিম সম্প্রদায়ের ঘৃণা, বঞ্চনার এবং আক্রমণের শিকার হতে হয়।
এছাড়া তার ধর্মনিরপেক্ষ মানবতাবাদী দর্শন এবং ঈশ্বর, ধর্ম ইত্যাদি বিষয়ে তার উত্থাপিত নানান প্রশ্নের কারণে অনেক ধর্মবাদী তাকে নাস্তিক হিসেবে আখ্যা দিয়ে থাকেন। এছাড়াও তার জীবদ্দশায় তৎকালীন সমাজের দাবি ছিল তিনি তার আখড়ায় সাধক সঙ্গিনী বা সেবাদাসী রূপে একটি প্রথা চালু করেছিলেন।

যার ফলে হিন্দু মুসলমান নারী-পুরুষের বিবাহ বা বিবাহবহির্ভূত যৌনাচার সংঘটিত হতো। এছাড়াও আখড়ায় মাদকসেবনের জন্যও তিনি ও তার শিষ্যগণ সমালোচিত হয়েছিলেন।
